ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে গোসল করতে বাধা দেওয়ায় জনসম্মুখে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ২৯ অক্টোবর ২০২৪
পুকুরে গোসল করতে বাধা দেওয়ায় জনসম্মুখে কুপিয়ে হত্যা
ঘটনার পর অভিযুক্ত কাদের মাঝিকে বেঁধে রাখে স্থানীয়রা

লক্ষ্মীপুরের কমলনগরে প্রতিবেশীর পুকুর ব্যবহারকে কেন্দ্র করে প্রকাশ্যে ছুরিকাঘাতে মো. জুয়েল নামে এক যুবককে হত্যা করা হয়েছে।  মঙ্গলবার বিকেলে উপজেলার চরমার্টিন ইউনিয়নের কাশেম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল একই উপজেলার চরমার্টিন গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত আবুল কাশেম পার্শ্ববর্তী চর কালকিনি ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি জুয়েলদের বাড়ির পাশে বসতি গড়ে তোলেন। কাশেম ও তার পরিবারের লোকজন প্রতিদিন দুপুরে জুয়েলদের বাড়ির পুকুরে গোসল করতে যান। কিন্তু একই সময়ে বাড়ির নারীরাও ওই পুকুরে গোসল করেন। নারীদের নিরাপত্তার জন্য জুয়েল প্রতিবেশী কাদের মাঝিকে ওই পুকুরে গোসল করতে নিষেধ করেন। এ নিয়ে জুয়েলের সঙ্গে কাদেরের ঝগড়া হয়।

Advertisement

পরে জুয়েল বাড়ির পাশের দোকানে যান। সেখানে ওত পেতে থাকা আবদুল কাদের একটি ছুরি নিয়ে জনসম্মুখে জুয়েলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় জুয়েল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার ওসি মোহাম্মদ তোহিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে জুয়েল নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আবদুল কাদেরকে ধরতে পুলিশের অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!