[ দেশজুড়ে ]
ভৈরবে র্যাবের অভিযানে ১৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ১৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় দুইজনকে আটক করা হয়।
মঙ্গলবার সন্ধ্যার দিকে ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তর পাড়া এলাকা হতে মাদকসহ তাদের আটক করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম।
.png)
আটককৃতরা হলেন- ফরহাদ মিয়া (৩০) ও দুখু মিয়া (৪৫)। তাদের বাড়ি ভৈরবপুর উত্তর পাড়া এলাকায়।
র্যাব জানায়, উপজেলার ভৈরব উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বসতঘরে থেকে ১৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় ফরহাদ মিয়া ও দুখু মিয়াকে আটক করে র্যাব।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!