মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত ওই নারীকে জেলহাজতে প্রেরণ করেছে রাজারহাট পুলিশ।
পুলিশ জানায়, উপজেলা সদর ইউনিয়নের দূর্গারাম আবাসনে মঙ্গলবার দুপুরে নারীদের সরকারি টিউবওয়েল দেওয়ার নাম করে সালমা আক্তার স্মৃতি (২৭) নামের এক প্রতারক টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেন। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে রাজারহাট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ওই প্রতারককে পুলিশে হস্তান্তর করে। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসে।
.png)
গ্রেফতারকৃত সালমা আক্তার স্মৃতি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পশ্চিম পাখিউড়া এলাকার সুরুজ্জামান মোল্লার মেয়ে। অভাবের তাড়নায় তিনি বিভিন্ন জায়গায় এ ধরনের প্রতারণা করতেন বলে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে।
রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ওই নারীকে ১৫১ ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।