[ দেশজুড়ে ]
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের ইসলামপুর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন- উপজেলার কিংজাল্লা গ্রামের আবুল কাশেমের ছেলে ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মারুফ এবং উপজেলার দক্ষিণ দরিয়ারবাদ গ্রামের মুকুল মিয়ার ছেলে ও ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান নাহিদ।
জানা যায়, গত ৬ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের নেতাদের আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!