ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩ ইউপিডিএফ কর্মীকে হত্যা, খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৭, ৩০ অক্টোবর ২০২৪
৩ ইউপিডিএফ কর্মীকে হত্যা, খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ
ছবি: ডেইলি বাংলাদেশ

তিন ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ। 

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে এক বিবৃতিতে অবরোধের ঘোষণা দেয় ইউপিডিএফ।

এর আগে, বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে পানছড়ির লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় ৩ ইউপিডিএফ কর্মীকে গুলি করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। 

Advertisement

পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসীম বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি আমরা শুনেছি। সেখানে এখনো উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনো মরদেহ উদ্ধারে যেতে পারেনি পুলিশ।’

বিষয়টি নিশ্চিত করে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, একদল সশস্ত্র সন্ত্রাসী খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় ইউপিডিএফ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে ইউপিডিএফের তিনজন কর্মী ঘটনাস্থলে নিহত হন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!