[ দেশজুড়ে ]
খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন। ছবি: ডেইলি বাংলাদেশ
‘পর্যটন শান্তির সোপান’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালি শেষে জেলা পরিষদ সম্মেলেন কক্ষে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতিনিধি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নোমান ইবনে হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদফতর এর উপ-পরিচালক বাছিরুল আলম, পর্যটন মোটেল ম্যানেজার উত্তম কুমার, পিটিআই সুপারিনটেনডেন্ট রুমা দাশসহ জেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, পর্যটন শিল্পের অংশিজনরা এতে অংশ নেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!