ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১ নভেম্বর থেকে রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণ শুরু

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৮, ৩০ অক্টোবর ২০২৪
১ নভেম্বর থেকে রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণ শুরু
ফাইল ফটো

দীর্ঘ ২৪ দিন পর আগামী ১ নভেম্বর থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটক ভ্রমণে নিরুৎসাহিতকরণ প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন।

বুধবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং রাঙ্গামাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় আগামী ১ নভেম্বর থেকে রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণ করতে পারবেন।

Advertisement

গত ৮-৩১ অক্টোবর পর্যন্ত রাঙ্গামাটিতে পর্যটকদের ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানিয়েছিলেন জেলা প্রশাসন।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর থেকে একটানা সাজেক ভ্রমণে নিরুসাহিত করে আসছিল জেলা প্রশাসন। এরপর পুরো জেলায় পর্যটকদের ভ্রমণে বিরত থাকার নির্দেশনা আসে।

জানা গেছে, গত ১৮ আগস্ট খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি, দীঘিনালা এবং রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ ছড়িয়ে পড়লে এ ঘটনায় দুই জেলায় চারজন নিহত এবং অসংখ্যজন আহত হয়েছিলেন। সংঘর্ষের ঘটনায় ব্যবসাপ্রতিষ্ঠান, ধর্মীয়প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছিলো।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!