[ জাতীয় ]
ভ্রমণে গিয়ে আত্মসমর্পণ করলেন ঢাকা জেলা যুবলীগ নেতা
ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান। ফাইল ফটো
ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে জিএস মিজান পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর মহিপুর থানায় আত্মসমর্পণ করেন তিনি।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম।
আটককৃত মিজানের বক্তব্য অনুযায়ী তিনি ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক এবং সাভার পৌরসভার তালবাগ গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি গত ৫ আগস্টের পরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন এ সময় তার বন্ধু সাভার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিল নিউটনও সঙ্গে ছিলেন। পরে তার বন্ধু কুয়াকাটা ত্যাগ করলে তিনি থানায় আত্মসমর্পণ করেন।
.png)
মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, কুয়াকাটা সৈকতে ভ্রমণ করতে এসে নিজেকে নিরাপদ মনে না করে থানায় এসে আত্মসমর্পণ করেন মিজান নামের এক ব্যক্তি। পরে আমরা জানতে পারি তিনি সাভার থানায় থাকা প্রায় সাতটি মামলার আসামি। সেই মামলাই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আমরা সাভার থানার সঙ্গে যোগাযোগ করে তাকে সেখানে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!