ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিষেধাজ্ঞা অমান্য করায় ১৪ জেলের অর্থদণ্ড 

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ৩০ অক্টোবর ২০২৪
নিষেধাজ্ঞা অমান্য করায় ১৪ জেলের অর্থদণ্ড 
লালমোহনে অভিযানে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন উপস্থিত কর্মকর্তারা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ১৭ জেলেকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

অভিযানে উদ্ধার করা হয় ১২ হাজার মিটার জাল, ৬০ কেজি ইলিশ এবং ৫টি মাছ ধরা ট্রলার। পরে পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ১৭ জেলের মধ্যে ১৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। বাকী তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

অন্যদিকে, উদ্ধারকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়, আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় জাল এবং পরবর্তীতে নিলামের জন্য উদ্ধারকৃত ৫টি ট্রলার মৎস্য অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।

অভিযানে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী (রাজস্ব) মো. নেছার উদ্দিন, ক্ষেত্র সহকারী (ইলিশ প্রকল্প) মো. সাইফুল ইসলাম সোহাগসহ লালমোহন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!