ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে অস্ত্র ও গাঁজাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৫, ৩০ অক্টোবর ২০২৪
কিশোরগঞ্জে অস্ত্র ও গাঁজাসহ গ্রেফতার ২
দেশীয় অস্ত্র ও গাঁজা -ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের বাজিতপুরের শিমুলতলা এলাকা থেকে ১ কেজি গাঁজা, ৩০টি দেশীয় অস্ত্র ও নগদ ১ লাখ ৮ হাজার টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার বিএ-৮৭৫২ মেজর সানজিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুরের পশ্চিম শিমুলতলার আব্দুল আজিজের ছেলে মো. ফিরোজ মিয়া ও তার স্ত্রী মোছা. শারমিন আক্তার।

গ্রেফতারকৃতদের বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

Advertisement

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। এবং বাজিতপুর হাওর অধ্যুষিত এলাকা হওয়ায় যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা এবং ট্রলারের পথরোধ করে ছিনতাই ও ডাকাতি করতেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!