ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে মাদক ও অস্ত্রসহ ২ নারী গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ৩০ অক্টোবর ২০২৪
শেরপুরে মাদক ও অস্ত্রসহ ২ নারী গ্রেফতার
শেরপুরে মাদক ও অস্ত্রসহ ২ নারী গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

বুধবার বিকেলে সদর উপজেলার মুন্সীরচর পশ্চিমপাড়া গ্রামে ওই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার মুন্সীরচর পশ্চিমপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার স্ত্রী কাকলী বেগম (৩৪) ও তার শ্যালিকা জামালপুরের সরিষাবাড়ীর কাবিল মিয়ার মেয়ে মোছা. কাকন (৩০)।

Advertisement

বিকেলে শহরের খরমপুর এলাকার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানানো হয়।

সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পশ্চিমপাড়া এলাকার মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪৬০ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইনসহ মদ ও বিয়ার উদ্ধার করা হয়। একইসঙ্গে দেশীয় ধারালো অস্ত্র ও মাদক বিক্রির নগদ সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী বাবুলের স্ত্রী কাকলী বেগম ও তার শ্যালিকা কাকনকে গ্রেফতার করা হয়। তবে কৌশলে আগেই পালিয়ে যায় বাবুল মিয়া। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা।

ওই ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

অভিযানকালে সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক, সেনাবাহিনীর শেরপুর জেলা ক্যাম্প কমান্ডার মেজর তাউসিফ বিন হাসান, ক্যাপ্টেন নাহিয়ান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!