[ দেশজুড়ে ]
ছাত্র-জনতার ওপর হামলা: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
নিজাম উদ্দিন। ছবি: সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. আবুল হোসেন।
এর আগে, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আবুল হোসেন জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতারর অভিযোগসহ বিভিন্ন অপরাধে দক্ষিণ সুরমা থানায় ৭ থেকে ৮টি মামলা রয়েছে। বুধবার নিজাম উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!