[ দেশজুড়ে ]
সাভারে শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো
সাভারের হেমায়েতপুরে বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন জিন্স ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন তারা।
জানা যায়, সকালে হাজিরা বোনাস বৃদ্ধি, টিফিন ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। এ সময় বন্ধ থাকে উৎপাদন কাজ। বিষয়টি শিল্প পুলিশকে অবহিত করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!