[ দেশজুড়ে ]
ফের শ্রমিকদের অবস্থান কর্মসূচি
ফাইল ফটো
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফ্যাক্টরির ভেতরে অবস্থান কর্মসূচি পালন করেছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
জানা যায়, সকালে টিএনজেড এ্যাপারেলস লিমিটেড সেপ্টেম্বরের ৫০% বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি অব্যাহত রাখেন শ্রমিকরা। একইসঙ্গে টিএনজেড গ্রুপের অপর চারটি প্রতিষ্ঠান বেসিক ক্লোথিং লিমিটেড, এ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড, বেসিক নীটওয়্যার লিমিটেড এবং এ্যাপারেলস আর্থ লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করায় উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি অব্যাহত রাখেন। এ সময় তারা সিএসআর কবির আহমেদ ও এজিএম শামসুজ্জামানকে অবরুদ্ধ করে ফ্যাক্টরির অভ্যন্তরে অবস্থান করেন। ঘটনাস্থলে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!