ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইলিশ রক্ষায় শরীয়তপুরে অভিযান, আটক ২৬ জেলে

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ৩১ অক্টোবর ২০২৪
ইলিশ রক্ষায় শরীয়তপুরে অভিযান, আটক ২৬ জেলে
মা ইলিশ রক্ষায় শরীয়তপুরে নৌপুলিশের বিশেষ অভিযান

মা ইলিশ রক্ষায় শরীয়তপুরে নৌপুলিশের বিশেষ অভিযানে ২৬ জেলেকে আটক করা হয়েছে। বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযানে জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলাইমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান, চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদসহ সুরেশ্বর ও মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হানিফ জানান, চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান স্যারের নেতৃত্বে ইলিশ রক্ষায় শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৬ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ মিটার কারেন্ট জাল ও চারটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সুরেশ্বর নৌ ফাঁড়ির অফিসার ও মাঝিরঘাট ফাঁড়ির অফিসার বাদী হয়ে জাজিরা এবং নড়িয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

Advertisement

জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলাইমান বলেন, জাজিরা পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৯ জেলের প্রতি জেলেকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং তিন জেলেকে জরিমানা করা হয়েছে। আর নড়িয়ায় পদ্মা নদীতে ১৪ জন জেলে আটক হয় তাদের নড়িয়া প্রশাসন ব্যবস্থা নেবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!