[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
টাঙ্গাইলে জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। ফাইল ফটো
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহরের মালঞ্চ সিনেমা হল রোড সংলগ্ন সংগঠনের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের জেলা সভাপতি মতিউর রহমান মতি সভাপতিত্ব করেন। এ সময় সংগঠনের সহ-সভাপতি সুলতান মিয়া, সাধারণ সম্পাদক শফিউল আলম, সহ-সভাপতি মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ ভিত্তিক প্রজাতন্ত্র কায়েম করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!