শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে নগরীর সদর রোড এলাকায় বিদ্যুতের খুঁটিতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার বিদ্যুতের তার ও ইন্টারনেট সংযোগের তার পুড়ে যায়।
জানা যায়, আগুন লাগার পর সেখানে থাকা বিদ্যুৎ ও ইন্টারনেটের তার পুড়ে যায়। এ ঘটনার পর বন্ধ রয়েছে সদর রোড, গির্জা মহল্লা এলাকার বিদ্যুৎ সংযোগ। পাশাপাশি বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা ও ব্যাংকের বুথের টাকা উত্তোলন সেবাও। ধারণা করা হচ্ছে, এখানে ৩২টি ইন্টারনেট কোম্পানির প্রায় ১০ হাজার লাইন ছিল।
.png)
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) সহকারী প্রকৌশলী জিয়াউল আহসান মাইনুল বলেন, খুব দ্রুত বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ পুরোপুরি সচল হবে।
তিনি আরো বলেন, সকালে খুঁটির তারের সঙ্গে একটি গাড়ির ধাক্কায় বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।