শুক্রবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কাপ্তাই রাস্তার মাথার জান আলীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ষোলশহর ও জান আলীর হাট স্টেশনের মধ্যবর্তী স্থানে সড়কের কাজ চলছে। দুপুরে পিলারবাহী একটি লরি ঐ এলাকায় ঘোরানোর সময় রেল লাইনে উঠে যায়। এ সময় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে লরিটির সংঘর্ষ হয়। ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
.png)
তিনি আরো বলেন, দুর্ঘটনার পর ট্রেনটি দোহাজারী স্টেশনে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে। পরে পাহাড়তলী ইয়ার্ড থেকে আরেকটি ইঞ্জিন গেলে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি নিয়ে আসা হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।