[ দেশজুড়ে ]
কর্মবিরতিতে বসুন্ধরা গার্মেন্টস শ্রমিকরা
শ্রমিকদের কর্মবিরতি। ফাইল ফটো
সাভারের হেমায়েতপুর উপজেলায় বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা।
শনিবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে কারখানায় এসে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন তারা।
জানা যায়, সকালে কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধি, টিফিন ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন তারা। বিষয়টি শিল্প পুলিশকে অবহিত করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!