শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত ফ্যাক্টরির ভেতরেই কর্মবিরতি পালন করেন তারা।
জানা যায়, নাইট বিল, টিফিন বিল, হাজিরা বোনাসসহ ২১ দফা দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। এর আগে পার্শ্ববর্তী স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা নাইট বিল, টিফিন বিল হাজিরা বোনাসসহ একই দাবি তুলে কর্মবিরতি পালন করার পরিপ্রেক্ষিতে ফ্যাক্টরি কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়। তারই ধারাবাহিকতায় ইসলাম গ্রুপের শ্রমিকরা একই দাবি তুলে কর্মবিরতি করেন। ঘটনাস্থলে শিল্পপুলিশ মোতায়েন রয়েছে।
.png)