[ দেশজুড়ে ]
গাজীপুরে শ্রমিকদের কর্মবিরতি পালন
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ
টিফিন বিল বৃদ্ধি ও বেতনের সঙ্গে ওভার টাইমের টাকা পরিশোধের দাবিতে গাজীপুরের কাশিমপুরের দক্ষিণ পানিসাইল এলাকায় অবস্থিত ডরিন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন।
শনিবার দুপুরে উৎপাদন কাজ বন্ধ করে ফ্যাক্টরির অভ্যন্তরে কর্মবিরতি পালন করেন তারা।
জানা যায়, ফ্যাক্টরির শ্রমিকরা টিফিন বিল বৃদ্ধি, বেতনের সঙ্গে ওভার টাইমের টাকা পরিশোধের দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে ফ্যাক্টরির ভেতরেই কর্মবিরতি পালন করেন। পরে মালিকপক্ষ ও শিল্প পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনায় মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয়। এরপর শ্রমিকরা প্রোডাকশন জিএম খোরশেদ আলমকে পদত্যাগ করতে বলেন। মালিকপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেওয়ায় ফ্যাক্টরি ছুটি ঘোষণা করলে শ্রমিকরা নিজ নিজ গন্তব্যে চলে যান।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!