ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে শাইনপুকুর সিরামিক্স শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১২, ২ নভেম্বর ২০২৪
গাজীপুরে শাইনপুকুর সিরামিক্স শ্রমিকদের কর্মবিরতি
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শাইনপুকুর সিরামিক্স মিলের শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন।

শনিবার সকাল ১০টার দিকে সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা ও ম্যানেজমেন্ট এ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পদত্যাগের দাবিতে কর্মবিরতি শুরু করেন।

জানা যায়, শাইনপুকুর সিরামিক্স মিলের মালিক মো. সোহেল এফ রহমান ও সালমান এফ রহমান এবং ইডি (অর্থ) মো. মুনিবুর রহমানসহ দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদের পদত্যাগের দাবি এবং শ্রমিক সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকার দাবিতে কর্মবিরতি পালন করে। 

Advertisement

পরবর্তীতে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে শিল্প পুলিশের মাধ্যমে আলোচনা হয়। আলোচনায় কর্তৃপক্ষ শ্রমিকদের সর্বনিম্ন মূল্য বেতন ১০ হাজার ৫০০ টাকা এবং হাজিরা বোনাস ১০০০ টাকা সর্বমোট ১১ হাজার ৫০০ টাকা করা হয়েছে এমন সিদ্ধান্ত জানালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেন। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।   

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!