শনিবার (২ নভেম্বর) রাতে সদর উপজেলার হামিপুর বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ গ্রামের আ. হালিম মাস্টারের ছেলে আল মামুন ও একই উপজেলার চরপাড়া গ্রামের হাজী জয়নাল আবেদীনের ছেলে মো. খাইরুল ইসলাম।
রোববার (৩ নভেম্বর) সকাল ১১টায় এক সংবাদ বিজ্ঞতিতে তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা সেনা ক্যাম্পের উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দার।
.png)
সংবাদ বিজ্ঞতিতে তিনি উল্লেখ্য করেন, শনিবার (২ নভেম্বর) রাতে সদর উপজেলার হামিপুর বাজার এলাকায় নেত্রকোণা থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে দুজন সন্ত্রাসী ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাই করার জন্য চেকিং শুরু করে। এ সময় রাস্তায় যানজট দেখে নিয়মিত টহলে থাকা সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থালে এগিয়ে যায়। সেনাবাহিনী দেখে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে তাদের ব্যবহৃত Runner-80 CC এবং Runner Turbo-125 CC মডেলের দুটি অবৈধ মোটরসাইকেলসহ দুজনকে আটক করে।
নেত্রকোণা সেনা ক্যাম্পের উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দার জানান, আটককৃত সন্ত্রাসীসহ অবৈধ মোটরসাইকেল নেত্রকোণা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান।ঐ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।