ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল গুলজারের

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫, ৩০ অক্টোবর ২০২৪
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল গুলজারের
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুলজার হোসেন নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। নিহত গুলজার হোসেন (৩৫) ফেনী জেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কাছ থেকে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন পোশাক শ্রমিক গুলজার। এ সময় টঙ্গীর মধ্য আরিসপুর এলাকার ছিনতাইকারী সজীব মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দিলে একপর্যায়ে গুলজারকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা সজীবকে আটক করে গণপিটুনি দেয়। আহত পোশাক শ্রমিক ও ছিনতাইকারীকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে গুলজারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ছিনতাইকারী সজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।

Advertisement

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. এহতেশাম বলেন, বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!