[ দেশজুড়ে ]
ডরিন গ্রুপের শ্রমিকদের কর্মবিরতি
শ্রমিকদের কর্মবিরতি। ফাইল ফটো
গাজীপুরের কাশিমপুরে প্রোডাকশন জিএম, প্রোডাকশন ম্যানেজার ও এডমিন ম্যানেজারকে অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন ডরিন গ্রুপের শ্রমিকরা।
শনিবার (২ নভেম্বর) ফ্যাক্টরির ভেতরে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন তারা।
জানা যায়, শনিবার সকালে বেতন ও ওভার টাইমের টাকা একসঙ্গে পরিশোধসহ অন্যান্য দাবি করেন শ্রমকিরা। এ সময় দাবি মেনে নেয় ফ্যাক্টরি কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা ফ্যাক্টরির নতুন প্রোডাকশন জিএম শামীম হোসাইনকে অপসারণের দাবি জানান। এ বিষয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না দেওয়ায় কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন তারা। একইসঙ্গে তারা প্রোডাকশন জিএম শামীম হোসাইন, পিএম জাহাঙ্গীর আলম এবং এডমিন ম্যানেজারেরও অপসারণের দাবি জানান।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!