ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাভারে ৭ ফ্যাক্টরি ছুটি ঘোষণা

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৩, ৩ নভেম্বর ২০২৪
সাভারে ৭ ফ্যাক্টরি ছুটি ঘোষণা
কারখানা বন্ধ। ফাইল ফটো

শ্রমিক অসন্তোষের জেরে সাভারের আশুলিয়ায় একটি ফ্যাক্টরি বন্ধ ও ছয়টি ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এগুলো ছাড়া অন্যান্য ফ্যাক্টরি খোলা রয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে ফ্যাক্টরিগুলোতে ছুটি ঘোষণা করা হয়। 

জানা যায়, সকাল ৮টা থেকে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় নরসিংহপুর এলাকার একটি ফ্যাক্টরি বন্ধ ও ছয়টিতে সাধারণ ছুটি ব্যতীত অন্যান্য ফ্যাক্টরি খোলা রয়েছে এবং শ্রমিকরা কাজে যোগদান করেন।  

১৩(১) ধারায় বন্ধ ফ্যাক্টরি- 

আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড (নরসিংহপুর, আশুলিয়া)

সাধারণ ছুটিজনিত বন্ধ-

ক। জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড (ইউসুফ মার্কেট, আশুলিয়া)

খ। গোল্ডটেক্স লিমিটেড 

গ। সাউথ চায়না ব্লিচিং এন্ড ডাইং লিমিটেড 

ঘ। গিল্ডেন 

ঙ। গিল্ডেন গার্মেন্টস লিমিটেড 

চ। ভারটেক্স আরএমজি ডিভিশন

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!