৩৪ ঘণ্টা পর রোববার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে বানিয়াশান্তার আমতলী ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ-বাহিনীর একটি ডুবুরি দল। বাহিনীটির পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি রয়েল ইমেজ’ থেকে এমভি মিজান নামে একটি লাইটার জাহাজ ৫০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে আসা গ্যাসবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’ ধাক্কা দিলে ওই লাইটার জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হয়। পরে বন্দরের জাহাজ সারথী সেটিকে উদ্ধার করে।
.png)