ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশ পরিচয়ে ডাকাতি, সাত লাখ টাকাসহ ৭ ডাকাত গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ৪ নভেম্বর ২০২৪
পুলিশ পরিচয়ে ডাকাতি, সাত লাখ টাকাসহ ৭ ডাকাত গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৪৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতির ঘটনায় ডাকাতচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ও ডিবি পুলিশের অভিযানে মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের থেকে লুণ্ঠিত ৭ লাখ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

গ্রেফতারকৃতরা হলেন, রনি (৪৮), সিরাজুল ইসলাম জাবেদ (৪২), শামিম (৪২), সায়মন (৩২), মমিন (৪২), সুজর (৩০), সমির ও হোসেন (৪২)। তারা সবাই আন্তঃজেলা পেশাদার ডাকাত সদস্য বলে জানিয়েছে পুলিশ।  

Advertisement

পুলিশ সুপার জানান, গত ২৩ অক্টোবর রামপ্রসাদ হালদার নামের ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী ঢাকা থেকে বান্দুরায় নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় সিরাজদিখানে ঢাকা-দোহার সড়কের মরিচা এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে ডাকাতদলের সদস্যরা বাসে উঠে পড়ে। পরে স্বর্ণ ব্যবসায়ীকে নামিয়ে তার কাছে থাকা ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ ঘটনায় একইদিন সিরাজদিখান থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ।

ঘটনার ১২ দিনের মাথায় রোববার তথ্য প্রযুক্তি ব্যবহার করে থানা ও ডিবি পুলিশের অভিযানে মুন্সীগঞ্জ ও ঢাকা থেকে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের তথ্যের ভিত্তিতে ৭ লাখ টাকা ও ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার ও খোয়া যাওয়া মালামাল উদ্ধারে তৎপরতা চলছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!