[ দেশজুড়ে ]
প্লাস্টিকের বস্তা ব্যবহার করে জরিমানা গুনলেন চাল ব্যবসায়ী
ছবি: ডেইলি বাংলাদেশ
প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় টাঙ্গাইলের গোপালপুরে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান অভিযান চালিয়ে উপজেলার ডুবাইল বাজারে একতা এগ্রো ফুডস লিমিটেড নামে একটি চালকলের মালিককে এ জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান বলেন, অভিযান পরিচালনার সময় দেখা গেছে, পাটজাত দ্রব্যের মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাল সরবরাহ, সংরক্ষণ ও বিক্রি করছেন। এ জন্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী মিল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!