[ দেশজুড়ে ]
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
ছবি: প্রতীকী
গাজীপুরের কালিয়াকৈরে বাসচাপায় অজ্ঞাতনামা এক নারী (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার গোয়ালবাথান খাড়া জোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টার দিকে খাড়া জোড়া উড়াল সড়কের সামনে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি রইছ উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!