মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরি।
আটককৃতরা হলেন- পৌর শহরের উত্তরপাড়া এলাকার মর্তুজা আলির ছেলে আরিফুল হাসান (২৭), সাগর আহম্মদের ছেলে রাকিব আহমেদ ঈশান (১৮) এবং চণ্ডিবের এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. নাসির মিয়া (৫১)।
.png)
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবসায়ী মো. ইকবাল মিয়ার কাছে ২৯ অক্টোবর অজ্ঞাত নম্বর থেকে র্যাব পরিচয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এরপর ১ নভেম্বর চাঁদাবাজরা তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় তিনি ১৫ হাজার টাকা দেন। ২ নভেম্বর পুনরায় চাঁদাবাজরা র্যাব পরিচয়ে আরো ২০ হাজার টাকা দাবি করলে ইকবাল মিয়ার মেয়ে মাহমুদা বেগম র্যাব ক্যাম্পে অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে চাঁদাবাজদের আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরি জানান, বিকেলে চাঁদাবাজরা আবার ইকবালের বাড়িতে গেলে র্যাব অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়।