ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ সভাপতির

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৫, ৬ নভেম্বর ২০২৪
অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ সভাপতির
লক্ষ্মীপুর জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মারুফ ভূঁইয়া (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত মারুফ ভূঁইয়া আসম আবদুর রব সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও হাজীগঞ্জ বাজার এলাকার মো. জামাল ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে মারুফ ভূইঁয়া মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মারুফ ভূঁইয়া গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোয়াখালী জেনারেল হাসাপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ১টার দিকে মারা যান মারুফ ভূঁইয়া।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মারুফ ভূইয়া রাতে ঢাকা মেডিকেলে মারা যান বলে জানান তিনি। এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!