মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে দাউদকান্দি উপজেলার চারিপাড়া চৌমুনী বাজারের সরকার মার্কেট নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নূর মোহাম্মদ (৪০) দাউদকান্দি উপজেলার চারিপাড়া এলাকার মৃত মোফাজ্জর আলীর ছেলে।
.png)
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দাউদকান্দি উপজেলার চারিপাড়া এলাকার সরকার মার্কেটের সরকার কসমেটিকস ও রেন্ট কার নামক দোকানের মালিক নূর মোহাম্মদের কাছে একটি বিদেশি পিস্তল আছে- এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপ-পুলিশ পরিদর্শক নিংওয়াই মারমার নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্রসহ নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সাজ্জাদ করিম খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আমরা তাকে অস্ত্রসহ গ্রেফতার করি। আসামির বিরুদ্ধে পূর্বের কোনো মামলা নেই। এরমধ্যে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।