ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২১ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪, ৭ নভেম্বর ২০২৪
২১ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন
মানববন্ধনে ডিপ্লোমা চিকিৎসকরা

লক্ষ্মীপুরে ২১ দফা দাবিতে মানববন্ধন করেছেন ডিপ্লোমা চিকিৎসকরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন- এসডিএমএসর জেলা কমিটির আহ্বায়ক শেখ মজিবুর রহমান, সদস্য সচিব এহতেশামুল গণি ফাহাদ, সদর উপজেলা কমিটির আহ্বায়ক মাকসুদুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব হরিপদ মজুমদার টুটুল, মুহাম্মদ ইকবাল হোসাইন, জাকিরের রহমান রাসেল ও কামালুর রহিম সমর।

বক্তারা বলেন, ২০১০ সালের পূর্বে ডিপ্লোমা চিকিৎসকদের নামে আগে ডাক্তার ব্যবহারের ন্যায্য অধিকার সংরক্ষণের আইন চাই। ৮৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর নিরবচ্ছিন্ন চিকিৎসা প্রদানে সুপ্রিম কোর্টে চলমান মামলায় নামের আগে ডাক্তার ব্যবহারের অধিকার চাই। বিএম ও ডিসি অ্যাক্ট ২০১০ স্বৈরশাসকের কালো আইন বাতিল করতে হবে। ভ্রাম্যমাণ আদালতের নামে সবধরনের হয়রানি বন্ধ করতে হবে। অধিদফতরের বিভাগীয় সকল কমিটিতে ডিপ্লোমা চিকিৎসকদের প্রতিনিধি নিশ্চিত করতে হবে। এছাড়াও নিয়োগ ও পদোন্নতির দাবি জানান তারা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!