[ দেশজুড়ে ]
গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
ছবিতে জসিম উদ্দিন
চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার চাম্বল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন ঐ এলাকার নুরুল হকের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্বজনরা জানান, বাড়ির পাশে পুরাতন গোয়ালঘর মেরামতের কাজ করতে গিয়ে অসতর্কতাবশত বৈদ্যুতিক তারে হাতের স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হন জসিম। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোয়ালঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর শুনেছি। তবে পরিবারের কোনো অভিযোগ পাইনি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!