ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল হাসানের

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ৮ নভেম্বর ২০২৪
কিশোরগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল হাসানের
তাড়াইল থানা। ফাইল ফটো

কিশোরগঞ্জের তাড়াইলে পুকুরের পানিতে ডুবে মাহমুদুল হাসান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। মাহমুদুল হাসান উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর হালুয়াপাড়া গ্রামের কৃষক শাহীনুরের একমাত্র ছেলে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশু মাহমুদুলের বাবা শাহীনুর জানান, সকালে বাড়ির আঙ্গিনায় প্রতিবেশী ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করছিল মাহমুদুল হাসান। এ সময় মাহমুদুলের মা গৃহস্থালীর কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে মাহমুদুলকে না পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকেন তিনি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরে মাহমুদুলকে পানিতে ভাসতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনেরা। স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক শিশু মাহমুদুলকে মৃত ঘোষণা করেন।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!