[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গার্মেন্টস শ্রমিক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলাস্থ ছনাটি এলাকা থেকে এক গার্মেন্টস শ্রমিককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার রাত দেড়টার দিকে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাপ্টেন রিফাত ১৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন সংযুক্ত ২৩ ফিল্ড রেজিঃ আর্টিঃ করিমগঞ্জ সেনা ক্যাম্পের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। তাড়াইল উপজেলাস্থ ছনাটি নিজ বোনের বাসা থেকে গার্মেন্টস শ্রমিক মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে কিশোরগঞ্জ শহরস্থ ২৩ ফিল্ড রেজিমেন্ট আটিলারী সেনা ক্যাম্প হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তাড়াইল থানায় হস্তান্তর করা হবে।
জানা যায় গত ৩১ অক্টোবর ঢাকার কচুক্ষেত এলাকায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চলাকালীন সময়ে সেনাবাহিনীর ও পুলিশের গাড়িতে আগুন অগ্নিসংযোগকারী অভিযোগে গার্মেন্টস শ্রমিক মাহমুদুল হাসানকে আটক করা হয়। ঐ আসামি কচুক্ষেত ঢাকায় মৌসুমী গার্মেন্টস এ চাকরি করতেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!