মৃত আকলিমা আক্তার শিমু উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার বাসিন্দা মো. সুরুজ মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে শিমু এই চরম সিদ্ধান্ত নেন। ঘটনার পর পরিবারের লোকজন তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শনিবার (৯ নভেম্বর) ভোররাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এদিকে, শ্রীপুর থানা পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও পুলিশ জানিয়েছে যে, ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হতে পারে।
শ্রীপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই আবদুল লতিফ জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছেন এসআই আলমগীর হোসেন। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।