ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দায়ের কোপে লুটিয়ে পড়েন হোসেন, মৃত্যু নিশ্চিতে গলা কাটেন সুলতান

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ৮ নভেম্বর ২০২৪
দায়ের কোপে লুটিয়ে পড়েন হোসেন, মৃত্যু নিশ্চিতে গলা কাটেন সুলতান
আটককৃত সুলতান। ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে হোসেন আহমদকে নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাই সুলতান আহমদের বিরুদ্ধে। 

শুক্রবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ নয়াগাউ গ্রামে নির্মম এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় সুলতানকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, নয়াগাউ গ্রামের হোসেন আহমদের সঙ্গে সুলতান ও তার পরিবারের মধ‌্যে জমি নিয়ে বিরোধ চলেছিল। এরই জেরে শুক্রবার ভোরে নিহত হুসন আহমদ ও সুলতানের মধ‌্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুলতান আহমদ ধারালো অস্ত্র দিয়ে হোসেন আহমদকে কোপা থাকেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন হোসেনআহমদ। এরপরে হোসেনের গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন ঘাতক সুলতান। হত্যাকাণ্ডের পর ঘাতক সুলতান পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

Advertisement

কানাইঘাট থানার ওসি মো.আব্দুল আউয়াল বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘাতক সুলতানকে আটক করা হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!