[ দেশজুড়ে ]
ফিরছিলেন বাড়ি, পথেই পিটিয়ে জখম
ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরের ঘোড়াগাছা চৌমুহনী এলাকায় বাড়ি ফেরার পথে নিখিল চন্দ্র নামে এক ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে ৯টার দিকে ঘোড়াগাছা চৌমুহনী ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। আহত নিখিল চন্দ্র (৬০) ছাতনী ইউনিয়নের রায় আমহাটি গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে।
জানা যায়, রাতে ঘোড়াগাছা চৌমুহনী মোড়ে চায়ের দোকানে চা খাওয়া শেষে নিজ বাড়ি ফিরছিলেন পথে নিখিল। পথে ঘোড়াগাছা চৌমুহনী ব্রিজের ওপর পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি লোহার রড দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যান। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!