[ দেশজুড়ে ]
তামাবিল স্থলবন্দরে ট্যাংকারে আগুন
তামাবিল স্থলবন্দরে ভারত থেকে আসা মিথানল পরিবহনকারী একটি ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেটের তামাবিল স্থলবন্দরে ভারত থেকে আসা মিথানল পরিবহনকারী একটি ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
তামাবিল স্থলবন্দর বন্দরের আমদানিকারক শামীম আহমদ জানান, দুপুর ১টার দিকে তামাবিল স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা মিথানলবাহী একটি ট্যাংকারের ইঞ্জিন থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে জৈন্তাপুর ফায়ার ব্রিগেড এবং ভারতের স্থলবন্দরের আরেকটি ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নেভাতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আগুনে ভারতীয় ট্যাংকারটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে/এআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!