[ দেশজুড়ে ]
রাজশাহীতে কোল্ড স্টোরেজকে ৫০ হাজার টাকা জরিমানা
রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করায় কোল্ড স্টোরেজকে ৫০ হাজার টাকা জরিমানা -ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীর পবায় আলু সিন্ডিকেটের অংশ হিসেবে রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করায় কোল্ড স্টোরেজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পবা উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার হিমালয় কোল্ড স্টোরকে এই জরিমানা করা হয়।
ইউএনও ও উপজেলা বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভাপতি মো. সোহরাব হোসেন জানান, সরকার সারাদেশে কোল্ড স্টোরের আলু মূল্য নির্ধারণ করে দিয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে বাজার দর নিয়ন্ত্রণ ও মজুতদারি ঠেকাতে স্টক রেজিস্ট্রারের কোনো বিকল্প নেই। আলুর দাম বৃদ্ধিতে কোনো সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে উপজেলার বিভিন্ন কোল্ড স্টোরে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। হিমালয় কোল্ড স্টোরে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আলু সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করে তুলছে; এমন সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে উপজেলা বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!