ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাস-মাহিন্দ্রর সংঘর্ষে যুবক নিহত, একই পরিবারের আহত ৬

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ৯ নভেম্বর ২০২৪
বাস-মাহিন্দ্রর সংঘর্ষে যুবক নিহত, একই পরিবারের আহত ৬
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটায় বাস ও মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে  লক্ষ্মীকান্ত নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামে। এছাড়া একই সময়ে একই পরিবারের আরো ছয়জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে চাঁদপুর পার হাউস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ৬টার দিকে চাঁদপুর পার হাউস এলাকায় সাতক্ষীরা থেকে শ্যামনগরমুখী মামুন পরিবহন ও কালীগঞ্জ উপজেলার তারালী থেকে সাতক্ষীরা অভিমুখে আসা মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের সাতজন আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে  লক্ষ্মীকান্ত নামে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

আহত ছয়জনের মধ্যে চারজন গীতারানী, মনিষা, কবিতা, সরমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর প্রমেকান্ত ও সাধনাকান্তকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হজরত আলী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি নলতায় তেল পাম্পের কাছে আটকের পর কালীগঞ্জ থানা পুলিশ হেফাজাতে নিয়েছে। আর মাহিন্দ্রটি দেবহাটা থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় দেবহাটা থানায় একটি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!