ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৮, ৭ নভেম্বর ২০২৪
সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
সড়কে মানুষের ভিড়- ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে বিসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী, সাতক্ষীরার তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির, তালা থানার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম।

‌বি‌সিক শিল্প নগরী এলাকার অ্যাড‌ভো‌কেট আব্দুর রহমান কলেজের মোয়াজ্জিন জানান, তিনি ফজরের আযান দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাইরে একটি বিকট শব্দ হয়। আযান শেষে তিনি কলেজের দুই সিকিউরিটিকে নিয়ে বাইরে এসে দেখেন তিনজন লোক পড়ে আছে।

Advertisement

সাতক্ষীরা সদর থানার এসআই বিশ্বজিৎ সরকার জানান, ঘটনাস্থ‌লে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হ‌চ্ছে মোটরসাই‌কেল ও ট্রা‌কের সংঘ‌র্ষে এ হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌ছে। মর‌দেহ উদ্ধার ক‌রে সদর হাসপা‌তা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!