ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে বাস খাদে পড়ে আহত অর্ধশতাধিক, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২, ৬ নভেম্বর ২০২৪
গভীর রাতে বাস খাদে পড়ে আহত অর্ধশতাধিক, নিহত ১
দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করছে ফায়ার সার্ভিস- ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে পলাশ পরিবহনের একটি বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।

মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই শ্রমিক। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

ফায়ার সার্ভিস জানায়, রাতে প্রতিক সিরামিক্স নামে একটি কারখানা ছুটি শেষে পলাশ পরিবহনের একটি বাস শ্রমিকদের নিয়ে কালামপুর থেকে নবীনগরের উদ্দেশে রওনা হয়। ধামরাইয়ের জয়পুরা এলাকার আলদিন হাসপাতালের পাশে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের উদ্ধার করে। তাদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় বাসের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!