ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কবরস্থানের দেয়ালে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩০, ১০ নভেম্বর ২০২৪
কবরস্থানের দেয়ালে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর
দুর্ঘটনাকবলিত বাইক। ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। 

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরকালেখান ইউনিয়নের নোমরহাট বাজার সংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সামসুল হকের ছেলে স্বপন এবং রশিদ বেপারির ছেলে কাওসার হোসেন। দুজনই পেশায় অটোরিকশা চালক ও বন্ধু। আহতরা হলেন- একই গ্রামের আলম বেপারির ছেলে মো. নাইম ও কায়েতমারা গ্রামের মো. লোকমান চৌকিদার।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ওসি জাকারিয়া।

নিহত স্বপনের ভাই ইকবাল হোসেন বলেন, সন্ধ্যায় বাড়িতে অটোরিকশা রেখে মোটরসাইকেল নিয়ে বের হন স্বপন। ওই মোটরসাইকেলে আরো দুই অটোরিকশাচালক কাওসার ও নাইমকে নিয়ে নোমরহাট বাজারে রওনা হন। বাজারের কাছাকাছি গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কবরস্থানের দেয়ালে ধাক্কা লাগে। 

এতে মোটরসাইকেল থেকে তিনজনই ছিটকে পড়লে ঘটনাস্থলেই স্বপন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হলে রাত ১১টার দিকে মারা যান কাওসারও। আহত নাইম ও লোকমান চৌকিদারকে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!