ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোচালকের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০২, ১০ নভেম্বর ২০২৪
অটোচালকের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ
পিটিআই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি

সুনামগঞ্জে স্কুল শিক্ষক রাজীব চৌধুরীর হত্যাকারী লাইসেন্সবিহীন অটোচালক হুমায়ুনের গ্রেফতার ও বিচার দাবিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ, প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১০ নভেম্বর) সকালে সুনামগঞ্জ শহরে পিটিআই স্কুলের সামনে এ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পিটিআই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।   

জানা যায়, গত ৬ নভেম্বর অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন পিটিআই স্কুলের শিক্ষক রাজীব চৌধুরী। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হয়। সেখানে গত ৮ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে পিটিআই স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে অটোচালক হুমায়ুনের শাস্তি দাবিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!