ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাস-অটোরিকশার সংঘর্ষ, ঝরল ২ প্রাণ

ময়মনসিংহ ও নান্দাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৫, ১০ নভেম্বর ২০২৪
বাস-অটোরিকশার সংঘর্ষ, ঝরল ২ প্রাণ
দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে বাসের সঙ্গে সংঘর্ষে অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শনিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন- পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল হেকিমের ছেলে অটোচালক রহমত উল্লাহ (৪৫) ও ঝালুয়া এলাকার আব্দুল জলিলের ছেলে হাবিবউল্লাহ (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল হাইওয়ে থানার ওসি মো. খোরশেদ আলম।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নান্দাইল চৌরাস্তা থেকে দুটি অটোরিকশা একটি অন্যটিকে ওভারটেক করে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন চিকিৎসক। অপর চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখান থেকে ময়মনসিংহে আসার পথে একজনের মৃত্যু হয়। অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে আরো একজন মারা যান। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

নান্দাইল হাইওয়ে থানার ওসি খোরশেদ আলম বলেন, ঘটনাস্থলে কেউ মারা যায়নি। হাসপাতালে আনার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!