রোববার বিকেল ৫টার দিকে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
যুবলীগ সভাপতি আব্দুল হালিম রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের আব্দুল কাদীরের ছেলে।
.png)
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউপি যুবলীগ সভাপতি আব্দুল হালিমকে নবীনগর থানা পুলিশ ধরতে গেলে এলাকাবাসী পুলিশের ওপর আক্রমণ চালায়। এসময় আসামি থানার ওসিকে কামড় দিয়ে আহত করেন এবং হাতকড়াসহ পালিয়ে যান।
এলাকাবাসী ইট-পাথর ছুড়ে মারলে তিন পুলিশ সদস্য আহত হন।