[ দেশজুড়ে ]
নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান সুমন গ্রেফতার
মো. সাইফুল ইসলাম সুমন। ফাইল ফটো
নড়াইলের লোহাগড়ায় নাশকতার মামলায় জয়পুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পুর ইউপি থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. সাইফুল ইসলাম সুমন লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পুর ইউপি কার্যালয় থেকে গ্রেফতার করা হয় চেয়ারম্যান সুমনকে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!